এমবিবিএস ভর্তি পরীক্ষা ১১ অক্টোবর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৪৬ ১৩ সেপ্টেম্বর ২০১৯
স্বাস্থ্য অধিদফতরের অধীনে আগামী ৪ অক্টোবর (শুক্রবার) এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওইদিন অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে সম্ভাব্য ১১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বিভিন্ন পরীক্ষা কেন্দ্র হলরুম বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার হলরুম প্রাপ্তি ও অপ্রাপ্তি সাপেক্ষে দিনক্ষণ পরিবর্তন হতে পারে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ৪ অক্টোবরের আগে-পরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা পালিত হবে। এ কারণে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে ওইদিনের অনুষ্ঠিতব্য এমবিবিএস ভর্তি পরীক্ষা পিছিয়ে দেয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়।
ওই চিঠির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে ৪ অক্টোবরের পরীক্ষা পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। কোনো ধরনের জটিলতা না থাকলে ১১ অক্টোবর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পূর্বঘোষিত ৪ অক্টোবর অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা সামনে রেখে গত ২৭ আগস্ট থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হয়। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আবেদনপত্র গ্রহণ।
স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন শাখার দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ অক্টোবর) পর্যন্ত ৬৮ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনকারীর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে জানান ওই কর্মকর্তা।
জানা গেছে, বর্তমানে সরকারি ৩৬টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৮টি। তার মধ্যে ৩ হাজার ৯৬৬টি সাধারণ, ৮২টি মুক্তিযোদ্ধা কোটা এবং ২০টি উপজাতি কোটা রয়েছে।
এছাড়া বেসরকারি ৬৯টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ২৩১টি। সার্ক ও নন-সার্কভুক্ত দেশসমূহের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ১ হাজার ৭৮৩টি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী, বড় ধরনের কোনো জটিলতা না থাকলে পরিবর্তিত দিনক্ষণ অর্থাৎ ১১ অক্টোবর রাজধানীসহ সারাদেশের মোট ১৯টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে পদার্থবিদ্যায় ২০, রসায়নবিদ্যা ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ ও বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান ১০ নম্বর থাকবে।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা




